Aadhaar Document Update: জেনে নিন কিভাবে আধার কার্ডের নাম, জন্ম তারিখ এবং ঠিকানা আপডেট করবেন
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে নিন অনলাইনের মাধ্যমে একবারে বিনামূল্যে

Aadhaar Document Update: আপনি যদি 10 বছরের বেশি সময় ধরে আধার কার্ড আপডেট না করে থাকেন, তাহলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আপনাকে বিনামূল্যে এই কাজটি করার সুযোগ দিচ্ছে। আধার কার্ডধারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করে নিতে পারবেন।
আপনি যদি আধার কার্ড ডকুমেন্ট আপডেট না করেন, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে এই আপডেট আগামি ১৪ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে করে নিতে পারবেন। আপনি অনলাইনে আপনার ঠিকানা বা বাবার নাম আপডেট করতে পারবেন, যার জন্য আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে। কিন্তু নাম, জন্ম তারিখ বা বায়োমেট্রিক আপডেটের জন্য, আপনাকে নিকটস্থ আধার কার্ড কেন্দ্রে যেতে হবে এবং নির্ধারিত ফি পেমেন্ট করতে হবে।
কীভাবে বিনামূল্যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করবেন (Aadhaar Document Update)
- প্রথমে আপনাকে ব্রাউজার থেকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে ওপেন করতে হবে।
- এখানে আপনাকে আপনার আধার নম্বর প্রদান করে OTP সেন্ড করতে হবে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ওয়ান-টাইম-পাসওয়ার্ড (OTP) এর সাহায্যে লগইন করতে হবে।
- এখান থেকে আপনাকে ডকুমেন্ট আপডেট বিকল্পটি নির্বাচন করতে হবে।
- পরবর্তী স্ক্রিনে ‘নেক্সট’-এ ক্লিক করতে হবে, আপনাকে আবার নেক্সট বিকল্প নির্বাচন করতে হবে।
- এর পর আপনাকে এখানে আপনার আধারের সমস্ত তথ্য দেখাবে যা আপনাকে যাচাই করে নিতে হবে এবং ভেরিফাই অপশন সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
- এর পরে আপনাকে এখানে প্রয়োজনীয় নথিপত্র এবং ঠিকানা প্রমাণ আপলোড করে প্রসেস করতে হবে।
- এরপর আপনি একটি SRN নাম্বার পাবেন যা দিয়ে আপনি পরবর্তী ক্ষেত্রে এর স্ট্যাটাস চেক করতে পারবেন।
- এই আপডেট আপনি বিনামূল্যে আগামি ১৪ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন।
Aadhaar Card Download
আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট- My Aadhaar খুলতে হবে। এরপরে আপনি এখানে “Download Aadhaar” অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে। এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে, সেখানে আপনাকে আপনার Aadhaar Number বা Enrolment ID Number বা Virtual ID Number বা SID Number দিয়ে ক্যাপচা এন্টার করে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
এবার আপনার আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের OTP আসবে। সেই OTP দিয়ে আপনাকে Submit অপশনে ক্লিক করলেই সাথে সাথে আপনার আধার কার্ড এর PDF ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড PDF ফাইলটি খোলার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনার পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম চারটে অক্ষর বড় হাতের (Capital Letter) এবং আপনার জন্ম সাল। উদাহরণ স্বরূপ- AKAS2010 (নাম- Akash Chatterjee এবং জন্ম তারিখ- 25/05/2010)।
Aadhaar Phone Number Update- আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নিতে পারেন। আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অনলাইনের মাধ্যমে করা যাবে না।
আরও পড়ুনঃ
-
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
-
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে



