business ideas

Cyber Cafe- আজই শুরু করুন এই ব্যবসা, যা থেকে মাসে আয় করুন লক্ষ লক্ষ টাকা

আজই শুরু করুন সাইবার ক্যাফের ব্যবসা এবং প্রতি মাসে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করুন

cyber cafe

Cyber Cafe- বর্তমান প্রজন্ম বাঁধা ধরা চাকরির মধ্যে আবদ্ধ না থেকে ব্যবসার দিকে বেশি মনযোগী হচ্ছে। আর এই ব্যবসাতেই রয়েছে মোটা টাকা উপার্জনের সুযোগ। সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে দেখা যাচ্ছে যেখানে মানুষ তার মোটা টাকা বেতনের চাকরি ছেড়ে ব্যবসা করা শুরু করছে। এবং এতে সফলও হচ্ছে। আবার অনেক সময় বহু মানুষ ব্যবসা করার চিন্তাভাবনা থেকে পিছিয়ে যায় কারণ ব্যবসা করতে গেলে অনেক মোটা অংকের টাকার প্রয়োজন হয় যা সবার পক্ষে যোগান দেওয়া সম্ভব হয়ে উঠে না। তবে আপনি যদি ন্যূনতম বিনিয়োগে একটি কোম্পানি শুরু করতে চান, তাহলে আপনি সাইবার ক্যাফ বা Common Services Center (CSC) খুলতে পারেন।

Cyber Cafe

মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়েই আপনিও নিজস্ব সাইবার ক্যাফ খুলতে পারেন। তবে এই বেবসা করার জন্য অবশ্যই আপনার কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। সাইবার ক্যাফে খোলার জন্য সবথেকে প্রয়োজনীয় বিষয়টি হলো আপনি সাইবার ক্যাফেটি করার জন্য কোন জায়গাটি বেছে নিচ্ছেন তা দেখার। আপনাকে অবশ্যই এমন জায়গায় এই ক্যাফে খুলতে হবে যেখানে মানুষজন খুব সহজে পৌঁছোতে পারে এবং যে জায়গা সকলের নজরে পড়বে। তবে আমার মতে যেখানে জনসংখ্যা বেশি বা ঘনবসতি বেশি সেখানে এই সাইবার ক্যাফে খুললে বেশি লাভ হবে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

সাইবার ক্যাফে শুরু করার জন্য আপনাকে কাছে ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হতে পারে। তবে আপনি যদি এতে সব ধরনের কাজ করতে চান তাহলে আপনাকে আরও বিনিয়োগ বাড়াতে হবে। সাইবার ক্যাফে শুরু করার ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় উপাদানটি হলো কম্পিউটার কিংবা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন।

আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটি অথবা দুটি কম্পিউটার দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। সাথে ইন্টারনেট কানেকশনের জন্য আপনাকে ওয়াইফাই কানেক্টিভিটি নিতে হবে। এছাড়াও আপনার লাগবে কম্পিউটার টেবিল, চেয়ার ইত্যাদি। গ্রাহকদের বিভিন্ন হরনের সুবিধা দেওয়ার জন্য প্রিন্টার, জেরক্স মেশিন রাখতে হবে। এছাড়াও আপনি কালার জেরক্স, ল্যামিনেশন ও ক্যামেরা নিতে পারেন।

আপনাকে সব ধরনের পরিষেবা গ্রাহকদের দেওয়া চেষ্টা করতে হবে, যাতে কোনোভাবেই কোনো গ্রাহক ফিরে না যায়। এর পাশাপাশি গ্রাহকদের আকর্ষণ করার জন্য আপনার এলাকার বিভিন্ন জায়গায় ব্যানার কিংবা পোস্টার লাগাতে হবে, বিশেষত যেসমস্ত এলাকায় স্কুল, কলেজ রয়েছে। কারন আপনার প্রধান গ্রাহক হবে স্কুলের ছাত্রছাত্রিরা। এর পাশাপাশি আপনি বিভিন্ন সোশ্যাল সাইট এর মাধ্যমেও নিজের ব্যবসার অ্যাড দিতে পারেন।সাইবার ক্যাফে থেকে আপনি প্রতিমাসে সম্ভাব্য ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। আবার এই ক্যাফে থেকে আপনি চাইলে মাসে ১ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Back to top button